সলংগা থানা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় নূরানী বিঞ্জান মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ হাতে দেওয়ার সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে সলঙ্গা থানা মাঠ প্রাঙ্গণে নূরানী বিজ্ঞান মাদ্রাসায় প্রায় ৩০ জন শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ হাতে তুলে দেওয়ার পাশাপাশি দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মুফতি আখতারুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোঃ আব্দুল রউফ। আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন,আঙ্গারু ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুস সালাম,সলঙ্গা দিগর কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মহতামিন মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব,বলাইশিমলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।