এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা মোড়, ওভার ব্রিজ, পুরাতন বাসস্ট্যান্ডে ঘুরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুল মতিন প্রমূখ।