এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, জনদরদী ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জনতার চেয়ারম্যান খ্যাত ডাঃ তারিকুল ইসলাম খান-এর ব্যক্তিগত উদ্যোগে রবিবার বিকেল ৪ টায় পুকুরপাড় এস এন্ড বি সিনিয়ার ফাজিল ডিগ্রী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছেন।
এ সময় মাদরাসার ৪ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের ছাড়া বিতরণ করেন গাছের চারা পেয়ে এক শিক্ষার্থী বলেন গাছের চারা লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে এবং সবুজ বাংলাদেশ হবে।
এ সময় উপস্তহিত ছিলেন পুকুরপাড় এস এন্ড বি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল, মোঃ এনামুল হক, ভাইস প্রিন্সিপাল, মোঃ শহিদুল ইসলাম সহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ কর্মচারী বৃন্দ।
ডাঃ তারিকুল ইসলাম খান শুধু বৃক্ষরোপণ কর্মসূচিই নয়, দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় পরিবারের সহযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্যই এলাকাবাসী তাকে "জনতার চেয়ারম্যান" নামে আখ্যায়িত করেছেন।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে ডাঃ তারিকুল ইসলাম খান বলেন, "মানুষকে ভালোবেসেই আমি এসব কাজ করি। আমার এলাকার কোনো মানুষ যেন অসহায় বা বিপদে পড়ে একা না থাকে, সেটাই আমার চেষ্টা। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তার মধ্যেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।"
মাদরাসার প্রিন্সিপাল ডাঃ তারিকুল ইসলাম খানের এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে আরও বেশি উৎসাহিত করবে।