এনামুল হক
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২০২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোপামন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও অ্যারোমা জাতের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ ২রা জুলাই ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিস উল্লাপাড়া আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া) জনাব আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের তালিকাভুক্ত করে সুনির্দিষ্ট পরিমাণে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। যার মধ্যে রয়েছে:
রোপা আমন ২২০০ জন কৃষককে ৫ কেজি করে দেওয়া বিজ হয়েছে ,
কাচা মরিচ ১১০০ জনকে ৩০ গ্রাম করে বিজ দেওয়া হয়েছে ,
গ্রীষ্মকালীন পেয়াজের বীজ ২০০ জনকে দেওয়া হয়েছে,
এবং অনন্য বীজ ৯০ জনের মধ্যে দেওয়া হয়েছে ,
মোট ৩৪৯০ জনের মধ্যে মৌসুমে বীজ বিতরণ করা হয়
এছাড়া উপকারভোগী প্রত্যেক কৃষককে বীজ সহায়তার পাশাপাশি ফসলভেদে ১০ কেজি এমওপি (MOP) এবং ১০ কেজি ডিএপি (DAP) সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মোট ৩,৪৯০ জন প্রান্তিক কৃষক এই সুবিধার আওতায় আসছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন , জামাতের আমির অধ্যাপক শাজাহান আলী , জামাত মনোনীত চেয়ারম্যান পদ পার্থী আলাউদ্দিন আল আজাদ ও জামাতের সেক্রেটারি খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির কারণে কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার পাচ্ছেন, যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বয়ম্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।