মোঃ শামছুল হক,
তাড়াশ উপজেলা সংবাদ দাতা,
সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে সুজন মাল নামক এক চাউলকল মালিকের বসতঘরসহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে| ওই অগ্নিকান্ডে ৩৮ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানাগেছে||
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা নামক এলাকায়| বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম| বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে|
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রথমে প্লাস্টিক পাইপ রাখা একটি গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের সমকাল পত্রিকার তাড়াশ প্রতিনিধির নিজ কার্যালয়, একটি বইয়ের গুদাম ঘর ও বসতবাড়িসহ ৭ টি ঘরে ছড়িয়ে পড়ে|
সাধারণ জনগন ও তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়|
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, ওই অগ্নিকান্ডে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে|
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,
আগুন নেভানোর কাজে ফায়ারসার্ভিসের সদস্যদের সাথে সাধারণ জনতা অংশ নিলেও উৎসুক জনতার ভিড় ঠেলে পানির লাইন ঠিক করতে বেশ সময় লেগে যায়।
এরই মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।