বিজয় বিডি ৭১ ডেস্ক :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় অদ্য ০৮ জুন ২০২৬ খ্রিঃ,সকাল ০৭.১০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোল চত্বর ট্্রাফিক পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আশরাফুল ইসলাম(৪০), পিতা-মৃত গফুর শেখ, সাং-এনায়েতপুর গুচ্ছগ্রাম, থানা-উল্লাপাড়া মডেল থানা, জেলা-সিরাজগঞ্জ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছে।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।