সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ২০ মে ২০২৬ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষ রোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋন মওকুফের বিষয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।