হুযাইফা হিজল, রায়গঞ্জ:
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রায়গঞ্জ উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ডা. কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন হুযাইফা হিজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা শাখার আমির জনাব আলীর মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মুনসুর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বাইতুল মাল সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।