মোঃ এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগের চিন্তা করেছিল, ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করেছিল।
মানুষ মন খুলে ভোটও দিয়েছে কিন্তু প্রসাশন নির্বাচন অন্যদিকে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইফ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন।
রোববার (২২ মার্চ) বিকালে সরকারী আকবর আলী কলেজ মাঠে উল্লাপাড়া ও সলঙ্গা উপজেলা শাখা জামাতে ইসলামী আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত দেড় বছর আওয়ামী লীগের চেহারা দেখা যায়নি। কিন্তু ভোটের দিন তারা তাদের চিরশত্রু ধানের শীষকে ভোট দিয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে ইন্টেটেরিম সরকারের এক অন্যতম উপদেষ্টা রাজস্বাক্ষী হয়ে বলেছেন, নির্বাচনে তাদেরকে ( জামায়াত) কে মেইন স্ট্রিমে আসতে দেইনি।
তিনি বলেন, বহু শক্তি প্রভাবিত করে জামায়াততে নির্বাচনে হারিয়েছে। কিন্তু যত চেষ্টাই করেন মানুষকে জামায়াতের মন থেকে মুছতে পারবেন না৷
বিরোধী দলীয় হুইপ আরও বলেন, আমরা সরকারের ভালোকাজকে সহযোগীতা করবো। সরকারের দেশবিরোধী সকল কাজের বিরোধিতা করবো। দেশের স্বার্থে দশের স্বার্থে।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের দুটি শপথই গ্রহণ করেছি। সরকারি দল সেটি করেনি। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইন্টেরিম সরকারের কথা তো সংবিধানে নেই। তাহলে তাদের অধীনে নির্বাচনে গেলেন কেন?
তিনি আরো বলেন, ফ্যাসিবাদি সরকারের পতনের জন্য প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছেন। জুলাই বিপ্লব অস্বীকার করার মানে জুলাইকেই অস্বীকার করার শামিল।
আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর আইন ও সৎ লোকের শাসন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
আগত জামাত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের অঘোষিত নেতাদেরকেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ওমর (রা) মতো সাহসী লোকদের আমরা সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে। যড়যন্ত্র করে ইসলামকে দমানো যাবে না।
আমাদের লড়াই চালাতেই হবে।
ইক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর জনাব আলহাজ্ব অধ্যাপক শাহজাহান আলীর
উপজেলা দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৫ সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া- সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব শায়েখ ডক্টর মাওঃ আব্দুস সামাদ,ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর জনাব ডক্টর এডঃ হেলাল উদ্দিন, সুপ্রীম কোর্টের সহকারি এটর্নী জেনারেল জনাব এডঃ আসাদ উদ্দিন।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব নুর মোহাম্মদ মন্ডল, সাবেক কেন্দ্রীয় সহকারি এইচ আর ডি সম্পাদক জনাব এডঃ মো সদরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার সম্মানিত সেক্রেটারী জনাব মাওঃ রাকিবুল হাসান সহ।
উল্লাপাড়া বাইরে অবস্থানরত জামায়াত ও ছাত্র শিবির সাবেক বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।