এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় চিপ হুইপ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
উল্লাপাড়া পৌর শহরের গ্রীন চিলস রেস্টুরেন্টে সকাল এগারো টায় উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি মাহে রমজান এর তাৎপর্য এবং তার নির্বাচিত এলাকার সমস্যা ও নির্বাচিত প্রতিশ্রতি বিষয় তুলে ধরেন। সেই সাথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন উল্লাপাড়াকে ডিজিটাল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবে। যেখানে থাকেনা কোন চাঁদাবাজ, দখলবাজ, ছিনতাই, মাদক, অপহরণ, নির্যাতনের মতো অপরাধ জনগণকে সাথে নিয়ে নির্মুল করে উল্লাপাড়াকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবে। ইতিমধ্যে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ শুরু করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শাহিনুর আলম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ। উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারি।