মোঃ জাকারিয়া মাসুদ, (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করেন সংসদ সদস্যের সহধর্মিণী সাহাবিবুল আছমা মিনু।
এসময় উপস্থিত ছিলেন চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আঞ্জুমান আরা, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারমিন রিয়া, পৌর মহিলা দলের সভাপতি মোছাঃ মমতাজ মৌ প্রমুখ।
বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীর মাঝে ঈদসামগ্রী (আতব চাল, লাচ্ছা, চিনি, গুঁড়োদুধ)
বিতরণ করা হয়।