উল্লাপাড়া-সলঙ্গা আসনে ভোটের সমীকরণ ; নারী ভোটারেই নির্ধারিত হতে পারে ফলাফল

  • আপলোড সময় : ৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩৮ সময়
  • আপডেট সময় : ৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩৮ সময়
উল্লাপাড়া-সলঙ্গা আসনে ভোটের সমীকরণ ;   নারী ভোটারেই নির্ধারিত হতে পারে ফলাফল



এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 


উল্লাপাড়া-সলঙ্গা সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৫,৮২১ জন। এর মধ্যে নারী ভোটার ২,৩২,১২৫ জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। ফলে নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারদের ভূমিকা যে সবচেয়ে বড় প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কোনো দ্বিমত নেই।


স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ঘরে ঘরে প্রচারণা, সামাজিক যোগাযোগ এবং উন্নয়ন নিরাপত্তা দৈনন্দিন জীবনঘনিষ্ঠ ইস্যুতে অবস্থান এসব বিষয়েই নারী ভোটাররা সিদ্ধান্ত নেবেন। তাই প্রার্থীরা এখন নারী ভোটারদের মন জয়ের কৌশলে জোর দিচ্ছেন।


উল্লাপাড়া-সলঙ্গা আসন থেকে এবার মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ,

১.এম আকবর আলী  বিএনপি, ধানের শীষ প্রতীক। 

২.রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীক। 

৩.হিল্টন প্রামানিক জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক। 

৪.আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাখা প্রতীক। 

৫.আব্দুল হাকিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কাস্তে প্রতীক। 


ইতোমধ্যে শহর থেকে গ্রাম পাড়া, মহল্লা, হাট বাজার সবখানেই প্রচারণা তুঙ্গে। প্রার্থীরা জনসভা, পথসভা, ঘরোয়া বৈঠক ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান তুলে ধরছেন। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ কর্মসূচি, উঠান বৈঠক ও পরিবারভিত্তিক সংযোগকে গুরুত্ব দিচ্ছে সব পক্ষ।


মোট ভোটারের বড় অংশ নারী হওয়ায় ভোটের সমীকরণে নারী ভোটারদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তই শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ধারণ করবে এমনটাই বলছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। নিরাপত্তা, নিত্যপণ্যের দাম, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক স্থিতিশীলতা এই ইস্যুগুলোতে কারা বেশি আস্থা জাগাতে পারে, সেদিকেই তাকিয়ে উল্লাপাড়া-সলঙ্গার মানুষ।


সব মিলিয়ে, উল্লাপাড়া-সলঙ্গা আসনের নির্বাচন এবার শুধু প্রতীকের লড়াই নয় এটি ভোটারের সচেতন পছন্দের লড়াই, যেখানে নারী ভোটারদের শক্ত অবস্থান ফলাফলের চূড়ান্ত দিকনির্দেশনা দেবে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ