সেলিম রেজা, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও সেই সাথে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয় ।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদেনসহ জামায়াতের অন্যান্য নেতারা।
এসময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যর দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালীন সররকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা না খোলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে বলেন।