সেলিম রেজা জয়পুরহাট প্রতিনিধিঃ
শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (০১ মে) সকাল সাড়ে ৯ টায় শহরের বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণের বন্যার্ঢ র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার
কে.এম.এ মামুন খান চিশতী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক,
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,
জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় শ্রমিক নেতারা, সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন আলোচনা করেন।