উল্লাপাড়া প্রতিনিধি মোঃএনামুল হক
জামায়াতের পক্ষে বাংলাদেশের সকল স্থান থেকে গনজোয়ার তৈরী হয়েছে। দেশের সকল শ্রেনী পেশার মানুষ এখন জামায়াতের পক্ষে। সকল জায়গায় চা স্টল থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত জামায়াতের উত্থান শুরু হয়েছে।আগামী দিনে জামায়াত দেশের জনগণের সহযোগিতা নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
জামায়াতকে যদি জনগণ ক্ষমতা দেয় তাহলে দেশের সকল মানুষকে সম্পদে পরিনত করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া হবে। বেকার যুবকদের কাজে লাগিয়ে তাদের দেশের সম্পদে পরিনত করা হবে।
সলপ ইউনিয়নেন সলপ কলেজ কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কেন্দ্র কমিটির সভাপতি শহিদুল ইসলাম তপত এর সভাপতিত্বে সলপ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খোন্দকার শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সেক্রেটারী জনাব মোঃ খায়রুল ইসলাম, অফিস সম্পাদক জনাব মোঃ আব্দুল বারী, কর্মপরিষদ সদস্য জনাব রফিকুল ইসলাম প্রধান, সলপ ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মাওঃ ফজলুল হক, নায়েবে আমীর জনাব মাও গোলাম মোস্তফা সহ স্থানীয় নেতৃবৃন্দ।।

নিউজ ডেস্ক,অনলাইন