উল্লাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪ সময়
উল্লাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ



 উল্লাপাড়া প্রতিনিধ মোঃ এনামুল হক


 ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।


সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ছয়জন নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। তারা এই ঘটনাকে “পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেন।


বক্তারা আরও বলেন, “লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হয়েছে।” তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।


উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াত সেক্রেটারি খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পৌর আমির আব্দুল করিম ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মোস্তফা সাদ




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ