বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে উল্লাপাড়া বাজারে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাওছার আহমেদ রনি।

  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩১ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩১ সময়
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে  উল্লাপাড়া বাজারে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা কাওছার আহমেদ রনি।


 

উল্লাপাড়া প্রতিনিধি 


৬৫, সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া বিএনপি থেকে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রনি। 

রবিবার (২৬ অক্টোবর২০২৫) সকালে উল্লাপাড়া বাজারে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন ও ধানের শীষে ভোট চান।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক প্রধান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবিরুজ্জাম পান্না, উল্লাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজালাল, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার আহমেদ রকি,  সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সহ সভাপতি সবুজ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুক্কুর আলী, জুয়েল রানা, উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুতি বাবু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ